1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

কবিতা ঃ দুষ্প্রাপ্য তুমি!

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

জানি তুমি কস্মিনকালেও পাবার নয়
আমি বুঝি, জানি মানি, বোঝেনা আমার বিবশ মন!
মনের সাথে করি লড়াই, সারা দিনরাত বারাংবার
কিভাবে পাবো তব আসঙ্গ, তোমা ছাড়া চাইনা ধন !

দু’জন হাঁটবো জীবন পথে শ্যামল শস্য ক্ষেত পাহাড়ি ঝর্ণা, শত গিরি খাত
একান্তে দু’জন কাটাবো নির্জনতায় দিগন্ত সূর্য ডোবায় নিরিবিলি !
তুমি রুটি-রুজির ব্যবস্হা শেষে ফিরে পাবে আছি অপেক্ষায়
আনবো না জীবনে কভু বিরহ বেদনা বিরোধ তোমায় অবহেলি !

কেউ কাকে করবো না বিবর্ণ হৃদয়, দূঃখী কোন ভুলে
কাটাবো স্বর্গীয় সুখে আনন্দে বরষ মাস রজনী দিবস!
একে-অপরের প্রয়োজনে আসবো ছুটে সব ব্যস্হতা ফেলে
বিশুদ্ধ আত্মায় প্রণয়লীলায় আমৃত্যু আপ্লূতে বসবাস!

প্রতিশ্রুতিবদ্ধ হলাম এক্ষণে, হবে না ভুল-বোঝাবুঝি
সুখ যদি চাই সফেদ সচ্ছ প্রণয়ে, ধন সম্পদ গহনা নাহি খুঁজি ,
বিষাদে হর্ষে আমোদে আহ্লাদে তোমার বুকে যেন মাথা গুঁজি
শত কসুর অপমান কটুক্তি অবমাননা যেন ক্ষমা করি আঁখি বুজি!

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park