1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ডুমুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮০ বার পঠিত

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):
সোমবার ৬ জুলাই ২০২৬
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের মূল লক্ষ্যই হলো প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করা এবং প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা।”
অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন:
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ উপজেলা বি আর ডিবির কর্মকর্তা রাজিবুল হাসান, নাজমুল হুদা, ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,এস এম কামরুজ্জামান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ,
বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলার বি আর ডিবির সভাপতি অরুণ গোলদার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফহরাদ হোসেন, খান আসাদুজ্জামান মিন্টু, নিপুণ বিশ্বাস, ডলি ফোজদার,সুপ্রিয়া গোলদার, প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে গ্রামীণ জনপদে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, যুব উন্নয়ন এবং সমবায় ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায়ী, সুধীজন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সুফল ভোগীদের ৫০টি বৃক্ষ রোপনের চারা বিতরণ করেন।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা বি আর ডিবির কর্মকর্তা রাজীবুল হাসান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park