1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।

খুলনার দিঘলিয়া উপজেলার ১৫নং হাজিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোল্লার বিদায় সংবর্ধনার নামে শিক্ষাথীর কাছ চাঁদা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে স্কুলের দ্বিতীয় তলায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে, অনুষ্ঠান শেষে স্কুলের শিশু,১ম ও ২য় বেলা সাড়ে ১১টা এবং ৩য় শ্রেনীর শিক্ষাথীদের বেলা সাড়ে ১২ টার দিকে জিলাপি দিয়ে ছুটি দেয়া হয়। আর ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষাথীদের বিদায় সংবর্ধনার অনুষ্ঠান শেষ করে তাদেরও বেলা সাড়ে ৩ টায় জিলাপি দিয়ে বিদায় করা হয়। পরে উপজেলার বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষকদের নিয়ে স্কুলের নিচতলায় দুপুরে ভুড়িভোজ অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষাথীর সংখ্যা ২৮৬ জন।

উপজেলার ১৫নং হাজিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম শ্রেনীর একাধিক শিক্ষাথী এ প্রতিবেদককে বলেন, স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোল্লার বিদায় অনুষ্ঠানের জন্য শিক্ষাথী প্রতি ২০ থেকে ৫০ টাকা করে চাঁদা তোলেন স্কুলের শিক্ষক ফারুক, রাবেয়া ও নুরনাহার।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ আলম এ প্রতিবেদককে বলেন, কোন শিক্ষাথীর কাছ থেকে টাকা নেওয়ার কোন সুযোগ নেই। এ রকম কোন ঘটনা ঘটলে তাদের বিরুদ্বে ব্যবস্থা নেওয়া হবে।

দিঘলিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা সুজন দাস গুপ্ত এ প্রতিবেদককে বলেন, কোন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাথীর কাছ থেকে টাকা নেওয়ার কোন প্রমাণ পেলে তার বিরুদ্বে ব্যবস্থা নেব।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park