1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া।

প্রশাসনিক কারণে খুলনার দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ শাহ আলমকে খুলনা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে খুলনার পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়, ওসি মোঃ শাহ আলমকে দিঘলিয়া থানা থেকে প্রত্যাহার করে খুলনা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

একই সঙ্গে তাকে অবিলম্বে দিঘলিয়া থানা থেকে প্রত্যাহারপূর্বক পুলিশ লাইন্স, শিরোমণি, খুলনায় যোগদান করে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সুপার, খুলনা মোহাম্মদ তাজুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে আরও বলা হয়েছে, নির্দেশটি অবিলম্বে কার্যকর হবে। আদেশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এ প্রশাসনিক আদেশের পর দিঘলিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ নিয়োগ না হওয়া পর্যন্ত পরবর্তী দায়িত্ব সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park