1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে নবীরুল ইসলাম (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ছিনতাইকৃত অটোরিকশাসহ আকাশ আহম্মেদকে আটক করেছে পুলিশ। তার দুই সহযোগী লেবু মিয়া ও অজ্ঞাত আরেকজন পলাতক রয়েছেন।

শনিবার (১৮ জুলাই) রাতে উত্তর লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর বাজারে যাওয়ার পথে অরক্ষিত রেলক্রসিং এলাকায় হামলার শিকার হন নবীরুল ইসলাম। বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফুলবাড়ী, বিরামপুর ও ঘোড়াঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ঘোড়াঘাট এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাসহ আকাশ আহম্মেদকে আটক করা ।

ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, আটক আকাশ আহমেদ ফুলবাড়ী পৌর শহরের চকশাহাবাজপুর (আমবাগা) গ্রামের মনোয়ার হোসেনের পুত্র এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park