1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ডুমুরিয়ায় অবৈধ ক্লিনিকের মহোৎসব: কঠোর অভিযানের হুঁশিয়ারি সিভিল সার্জন ও ইউএনও’র

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮১ বার পঠিত

শেখ মাহাতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়া উপজেলাজুড়ে নিয়মনীতির তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। উপজেলার ডুমুরিয়া সদর, চুকনগর, আঠারো মাইল, শাহপুর, রঘুনাথপুরসহ বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে লাইসেন্সবিহীন এসব চিকিৎসালয় পরিচালনা করা হচ্ছে। মানহীন এই প্রতিষ্ঠানগুলোতে প্রতিনিয়ত অপচিকিৎসার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

লাইসেন্সবিহীন ও মানহীন এসব ক্লিনিকের বিরুদ্ধে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার কাজল মল্লিকের কঠোর অবস্থানের পর এবার সরাসরি মাঠে নামার ঘোষণা দিয়েছেন জেলা স্বাস্থ্য প্রশাসন ও স্থানীয় উপজেলা প্রশাসন।

ডুমুরিয়াসহ পুরো জেলায় অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দৌরাত্ম্য বন্ধের বিষয়ে জানতে চাইলে খুলনার সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন বলেন:

“বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দিষ্ট কিছু নিয়ম ও শর্ত রয়েছে। ডুমুরিয়াসহ খুলনার কোথাও অবৈধ বা শর্ত ভঙ্গকারী কোনো ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে ছাড় দেওয়া হবে না। আমরা ইতিমধ্যে একটি কঠোর নির্দেশনা জারি করেছি। যেসব ক্লিনিকের বৈধ লাইসেন্স নেই, দক্ষ জনবল বা প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই, তাদের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। খুব শিগগিরই আমরা জেলাজুড়ে বড় ধরনের শুদ্ধি অভিযানে নামছি। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো অপশক্তির কাছে আপস করা হবে না।”
এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যাপারে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার বলেন:

“যত্রতত্র অবৈধভাবে ক্লিনিক গড়ে তুলে মানুষের জীবন নিয়ে ব্যবসা করা একটি দণ্ডনীয় অপরাধ। আমরা উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করছি। খুব দ্রুতই উপজেলার ডুমুরিয়া সদর, চুকনগর, আঠারো মাইল, শাহপুর ও রঘুনাথপুরসহ সকল এলাকায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হবে। এই অভিযানে অবৈধ ও লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলো সরাসরি সিলগালা করাসহ মালিকদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে অবৈধভাবে ক্লিনিক পরিচালনার বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ক্লিনিক মালিকের কাছে জানতে চাইলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। তবে কেউ কেউ দাবি করেন, তারা লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন। আবার অনেকেরই কোনো বৈধ কাগজপত্র বা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নেই বলে তারা পরোক্ষভাবে স্বীকার করেন।

এলাকাবাসীর দাবি, শুধু লোকদেখানো অভিযান নয়, বরং স্থায়ীভাবে এই চিকিৎসাবাণিজ্য বন্ধ করতে স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও নিয়মিত মনিটরিং নিশ্চিত করা হোক।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park