1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দেশসেরাদের তালিকায় দৌলতপুরের কৃতি সন্তান শেখ মোঃ ইয়াশফিন রেজা , ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে খুলনা জেলার দৌলতপুরের  কৃতী সন্তান শেখ মোঃ ইয়াশফির রেজা। তার এই গৌরবময় অর্জনে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ইয়াশফিন রেজার রোল নম্বর ২০৫৭৮৫৩। সে খুলনা জেলার দৌলতপুর থানার বীণাপাণি সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হয়েছে।

শেখ মোঃ ইয়াশফির রেজা দৌলতপুরের শেখ মোঃ সেলিম রেজা ও পিয়া আক্তারের ছেলে।

ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ও অধ্যবসায়ী শেখ মো:ইয়াশফিন রেজা  নিয়মিত শিক্ষা কার্যক্রমে মেধার পরিচয় দিয়ে আসছে। তার নিষ্ঠা, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং শিক্ষক ও পরিবারের সার্বিক সহযোগিতায় এই সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে মোঁ ইয়াশফির রেজা  জানায়, “আমার এই অর্জনের পেছনে আমার শিক্ষক এবং মা-বাবার অবদান সবচেয়ে বেশি। তাঁদের দিকনির্দেশনা, ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি এই সাফল্য অর্জন করতে পেরেছি। ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে সচেতন ও যোগ্য নাগরিক হয়ে দেশের সেবা করতে চাই।”

শেখ মো:ইয়াশফিন রেজার এই কৃতিত্বে গর্বিত তার পরিবার। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, স্থানীয় শিক্ষকমহল ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, শেখ মো:ইয়াশফিন রেজা ভবিষ্যতেও লেখাপড়ায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে পরিবার, বিদ্যালয়, খুলনা জেলা তথা দেশের মুখ উজ্জ্বল করবে।

শিক্ষানুরাগীরা বলেন, শেখ মো:ইয়াশফিন রেজা এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। মেধা, পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সমন্বয়ে একজন শিক্ষার্থী যে কাঙ্ক্ষিত সাফল্যের শিখরে পৌঁছাতে পারে, তার উজ্জ্বল উদাহরণ শেখ মো:ইয়াশফিন রেজা ।

মেধা ও পরিশ্রমের পথ ধরে শেখ মো:ইয়াশফিন রেজা আরও অনেক দূর এগিয়ে যাক—এমন প্রত্যাশা তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park