1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

যোগীপোলে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৬ টি পরিবারের মধ্যে হুইপ বকুলের নির্দেশে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ টিন বিতরণ:

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোঃ মামুন মোল্লা :

খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদে হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশে খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ,দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝড়ের ক্ষতিগ্রস্ত ২৬ টি পরিবারের মধ্যে বৃহস্পতিবার বিকাল ৫ টায় নগদ অর্থ, ও খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।খুলনা ৩ আসনের অন্তর্গত দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বুধবার রাত সাড়ে ১২ টায় ঝড়ে ২৬ টি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাফিজুর রহমান ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী পরিদর্শন করেন এবং খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসকে জানালে তিনি বিষয়টি হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে অবগত করলে তাৎক্ষণিক রকিবুল ইসলাম বকুলের নির্দেশে জেলা প্রশাসন, জেলা ত্রাণ কর্মকর্তা, উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ আরিফুল ইসলাম সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও যোগীপোল ইউনিয়নের পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন হুইপ মহোদয় এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক এ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের যদি আরো কোন বিষয় থাকে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park