1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে তরুণ শিক্ষার্থীদের ফুটবল বিতরন করলেন আনন্দ কুমার গুপ্ত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ, খেলাধুলায় আগ্রহ বাড়াতে সমাজসেবী আনন্দ কুমারের উদ্যোগ

উপজেলার খয়েরবাড়ী সরকারপাড়া ও আমড়াবাড়ী গ্রামের কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। শিশুদের সুস্থ বিকাশ, মাদক ও প্রযুক্তিনির্ভরতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ উদ্যোগ নেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আনন্দ কুমার গুপ্ত।
শুক্রবার (বিকেল) আয়োজিত এ কর্মসূচিতে দুই গ্রামের শিশুদের হাতে ফুটবল তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনিল চন্দ্র সরকার এবং সহকারী শিক্ষক জাহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফুটবল বিতরণ শেষে আনন্দ কুমার গুপ্ত বলেন, “শিশুরা যেন পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেয় এবং সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠে, সেই লক্ষ্য থেকেই এ ফুটবল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় অভিভাবকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার উপকরণ পেয়ে শিশুরা যেমন আনন্দিত হয়েছে, তেমনি এটি তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park