মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ীতে কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ, খেলাধুলায় আগ্রহ বাড়াতে সমাজসেবী আনন্দ কুমারের উদ্যোগ
উপজেলার খয়েরবাড়ী সরকারপাড়া ও আমড়াবাড়ী গ্রামের কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। শিশুদের সুস্থ বিকাশ, মাদক ও প্রযুক্তিনির্ভরতা থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ উদ্যোগ নেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আনন্দ কুমার গুপ্ত।
শুক্রবার (বিকেল) আয়োজিত এ কর্মসূচিতে দুই গ্রামের শিশুদের হাতে ফুটবল তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক অনিল চন্দ্র সরকার এবং সহকারী শিক্ষক জাহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফুটবল বিতরণ শেষে আনন্দ কুমার গুপ্ত বলেন, "শিশুরা যেন পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেয় এবং সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠে, সেই লক্ষ্য থেকেই এ ফুটবল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
স্থানীয় অভিভাবকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, খেলাধুলার উপকরণ পেয়ে শিশুরা যেমন আনন্দিত হয়েছে, তেমনি এটি তাদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.