1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৪’ সমাপ্ত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩০০ বার পঠিত

-ঃ নিউজ ডেক্সঃ

ঢাকা, ১২ নভেম্বর ২০২৪ ঃ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘ম্যাক্স গ্র“প ৩৩তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৪’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ মঙ্গলবার (১২-১১-২০২৪) ঢাকার মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর ভাষণে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাঁতারুদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে আরও দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তোলার আহবান জানান, যাতে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশ ও জাতির সুনাম বয়ে আনতে পারে। সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সেনা, নৌ ও বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ, ম্যাক্স গ্র“পের চেয়ারম্যান এবং অংশগ্রহণকারী সাঁতারুসহ সাধারণ দর্শক উপস্থিত ছিলেন।

গত ০৯ নভেম্বর ২০২৪ তারিখ থেকে ০৪ দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড
বাংলাদেশ-সহ মোট ৭০ টি টিমের প্রায় ৭৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী দল ৩২ টি স্বর্ণ, ২৬ টি রৌপ্য ও ১২ টি ব্রোঞ্জসহ মোট ৭০ টি পদক লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী দল ১০ টি স্বর্ণ, ১৫ টি রৌপ্য এবং ২৩ টি ব্রোঞ্জসহ মোট ৪৮ টি পদক লাভ করে রানার্সআপ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park