1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

আজ ১০ ডিসেম্বর, ২০২৪ তারিখ মঙ্গলবার দুপুরে নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন নড়াইল জেলার জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

জেলা প্রতিনিধিঃ

এসময়ে নড়াইল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সঞ্চিতা বিশ্বাসসহ উক্ত কার্যালয়ে কর্মরত সবার সাথে অফিসটির কার্যপরিধিতে অন্তর্ভুক্ত নানান বিষয়ে মতবিনিময় করেন জেলা প্রশাসক।

সেই সাথে তিনি দপ্তরটিতে কর্মরতদের মাঝে বণ্টিত দায়িত্ব, নানা বিষয়ে গৃহীত পদক্ষেপ, চলমান কর্মসম্পাদন, অর্জিত অগ্রগতি, বিদ্যমান কর্মপরিবেশ, ভবিষ্যত পরিকল্পনা ও সম্ভাব্য চ্যালেঞ্জ, নিয়োজিত জনবলের সুষ্ঠু ব্যবস্থাপনা, দাপ্তরিক নথিপত্রের যথার্থ নিষ্পত্তি, বিষয়ভিত্তিক নিবন্ধন বইসমূহের নিয়মিত হালনাগাদকরণ ও সংরক্ষণসহ উক্ত কার্যালয়ের দৈনন্দিন যাবতীয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পাশাপাশি তিনি নড়াইল সদর উপজেলার অন্তর্গত ১৩টি ইউনিয়নে সরকারি রাজস্ব আহরণ ও প্রযোজ্য করারোপের আওতাভুক্ত হাট-বাজার, জলাশয় ইত্যাদি ভূসম্পত্তির সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও খোঁজখবর নেন এবং এক্ষেত্রে অধিকতর দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও উক্ত কার্যালয়ের পারিপার্শ্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করে কার্যালয়ের অন্তর্গত ভূমি ও জলাশয় ব্যবস্থাপনা, প্রয়োজনীয় নানাবিধ পূর্তকর্ম সম্পর্কেও নির্দেশনা দেন জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park