
নিউজ ডেস্ক ঃ
কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভায়ের বসত বাড়িতে হামলা এবং ভাঙচুর করে,মেজ ভায়ের জামাই কে মারধর করার অভিযোগ উঠেছে। আপন ভাই সফিকুল মোল্লার বিরুদ্ধে ১৮ই জুলাই শনিবার সকাল অনুমানিক ৭ টার সময় কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মনোহার মোল্লার ছেলে মোঃ শফিকুল মোল্লা,ও শফিকুল মোল্লার ছেল মোঃ অনিক হোসেন, মোঃ আবির হোসেন ।সর্ব সাং- নগর সাঁওতা (চাপড়া ইউনিয়ন), থানা- কুমারখালী সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে কুমারখালী থানাতে লিখিত এজাহার জমা দিয়েছে ভুক্তভোগী মো:তৌহিদুল ইসলাম জানান দীর্ঘদিন যাবত জমি জমা সহ বিভিন্ন বিষয়ে আমাদের সঙ্গে বিরোধ ও শত্রুতা চলিয়া আসিতেছে। গতকাল ইং ১৭/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ৯.৩০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরিয়া ও পরিকল্পিত ভাবে বেআইনী জনতাবদ্ধে আমার বসত বাড়ীর মধ্যে প্রবেশ করিয়া আমাদের পরিবারেকে উদ্দেশ্য করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে নিষেধ করিলে সফিকুল মোল্লা হুকুমে আমার ঘরবাড়ী ভাংচুর করে।আমার জামাই মেয়ে ঢাকা থেকে আমার বাড়িতে আসে গত কাল রাতে।সকালে জামাই মো:অপু হোসেন (২৫) গুরুতর আহত করে। স্বজনরা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভুক্তভোগী পরিবারের দাবি আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি।