1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনায় চাঞ্চল্যকর নির্জনা হত্যা মামলায় ঘাতক বাবা আকাশকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ও কেএমপির যৌথ দল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,

খুলনার চাঞ্চল্যকর নির্জনা হত্যা মামলার প্রধান আসামি ঘাতক বাবা আলিম ওরফে আকাশকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং সদর থানা, কেএমপি, খুলনার যৌথ আভিযানিক দল। র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, স্পেশাল কোম্পানি এবং সদর থানা, কেএমপি, খুলনার যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৮ই জুলাই ২০২৬ ইং তারিখ দুপুর ১৪:৫০ ঘটিকার সময় খুলনা জেলার ডমুরিয়া থানাধীন ডুমুরিয়া বাজারস্থ আব্দুল কুদ্দুস এর চায়ের দোকানে অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার চাঞ্চল্যকর নির্জনা (১৬) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি

মোঃ আলীম হোসেন আকাশ (৪০),* পিতা: মোঃ মীর সোহরাব হোসেন, সাং: মিস্ত্রিপাড়া খাল রোড, থানা: সদর, জেলা: খুলনাকে গ্রেফতার করেন।মামলার ঘটনা সূত্রে জানা যায়, গত ৮ই জুলাই ২০২৬ ইং তারিখ রাতে অজ্ঞাতনামা কে বা কারা মামলার ভিকটিম আরফানা হোসেন নির্জনাকে (১৬) হত্যা করে প্লাস্টিকের বস্তার মধ্যে রেখে খুলনা সদর থানাধীন প্রান্তিকা আবাসিক এলাকায় ফেলে রেখে যায়।

বিষয়টি খুলনা সদর থানা পুলিশ জানতে পেরে ভিকটিমের মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উক্ত ঘটনায় খুলনা সদর থানায় কর্মরত নারী এসআই (নিঃ) লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কেএমপি’র সদর থানায় হস্তান্তর করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park