1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নড়াইল জেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রে ও কালিয়া উপজেলা ছাত্রদলের অফিস ভাঙচুরের প্রতিবাদে  সংবাদ সম্মেলন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২২১ বার পঠিত

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ এবং কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় কালিয়া ডাকবাংলো মাঠে। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, যারা ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলু। তিনি জানান, ‘১৮ মে তারিখে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাটের উপর নড়াগাতি থানার যোগানিয়া বাজার এলাকায় অজ্ঞাত দুষ্কৃতিকারীরা হামলা চালায়।’যদিও এ বিষয়ে সঠিক তথ্য তাদের জানা নেই, তবে তারা ফেসবুকের মাধ্যমে ঘটনার সংবাদ জানতে পারেন। এই ঘটনার পর সন্ধ্যায় কালিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ তোলেন। মিলু দাবি করেন, এই অভিযোগ মিথ্যা ও বিভ্রান্তিকর।

ওয়াহিদুজ্জামান মিলু দাবি করেন, ১৭ মে খুলনায় তারুণ্য সমাবেশ শেষে বিশ্বাস জাহাঙ্গীর আলম ঢাকায় অবস্থান নেন এবং ১৮ মে ব্যবসায়িক কাজে দেশের বাইরে যান। সুতরাং, ওই দিন হামলার ঘটনায় তাকে জড়ানো অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। এই ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে, একটি চক্রান্তকারী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে জেলা সভাপতির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে দলের ভিতরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করেন, ওই দিন সন্ধ্যায় একদল অজ্ঞাত দুষ্কৃতকারী কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। এই ধরনের ভিত্তিহীন অভিযোগ ও কার্যালয় ভাঙচুর শুধু রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে না, বরং দলের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেয়। নেতৃবৃন্দ দলীয় ঐক্য বজায় রাখার এবং ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় বিএনপির হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহ-সভাপতি রেজাই রাবী কামাল শেখ মনিরুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, কালিয়া পৌর বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব সদ্দার আর্মস্ট্রং, ছাত্রদলের আহ্বায়ক স,ম রাকিবুজ্জামান পাপ্পু, সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মোল্লা জুয়েল রানা, কালিয়া বাজার বণিক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলমসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park