1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড়ে পুলিশের বিশেষ অভিযানে মোফাজ্জল হোসেন- (CID, খান সাহেব) নামে এক ভুয়া সিআইডি পরিচয়দানকারী কে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

আটক ভুয়া সিআইডি কর্মকর্তা মোফাজ্জল হোসেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর, পটুয়াপাড়া গ্রামের জহির দ্দিনের পুত্র।
অপরদিকে মাদক মামলা দুইজন নিয়মিত মামলায় আরো দুইজন মোট পাঁচজনকে আটক করে জেলে পাঠায় ফুলবাড়ী থানা পুলিশ।
অপর আসামি রাজারামপুর ফকিরপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে নুর ইসলাম, যার মামলা নাম্বার ২৪,তাং ২১ .৭.২০২৬ । সাত নং শিবনগর ইউনিয়নের তিলাইপাড়া গ্রামের মিলন কিসকুর স্ত্রী শান্তি কিস্কু মাদক মামলা নং ২৫,তাং ২১,৭,২০২৬। নিয়মিত ওয়ারেন ভুক্ত আসামি সি আর মামলা নং ৬৫ /১৩, মোঃ জাহিদ আলী মামুন।
সি আর মামলা নং ১৭৪/ ২৩, মোছাঃ শিরিন বানু।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ্ বলেন, ভুয়া সিআইডি অফিসার পরিচয়ে মোফাজ্জল হোসেন নামে এই ব্যাক্তি বেশ কিছুদিন যাবৎ শহরের বিভিন্ন মোড়ে নিজেকে সিআইডি পরিচয় দিয়ে আসছেন। আমরা খবর পেয়ে তার বিষয়ে তথ্য সংগ্রহ করে তাকে ভুয়া হিসাবে পাই। এরপর তাকে গত মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ী ঢাকামোড় থেকে তাকে আটক করি। আটকের সময় তার কাছে একটি ওয়াকি টকি ও একটি মোবাইল ফোন পাই। এবং মাদক ও নিয়মিত মামলায় আরো চারজন সহ মোট পাঁচজনকে আজ ২২ জুলাই বুধবার সকাল ১১টায় আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park