1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মাদ্রাসা শিক্ষকদের ২১ দিনব্যাপী ট্রেনিং এর সমাপনী।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৬৮ বার পঠিত

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

আজ ৯/৫ ২০২৫ ইংরেজি সকাল ৯ টায় খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে মাদ্রাসা শিক্ষকদের শিখন দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ সংক্রান্ত প্রকল্প এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটা গত ১৯/৪/২৫ ইংরেজি তারিখ থেকে শুরু হয়ে আজ নয় ০৯/০৫/২৫ ইংরেজি তারিখে সমাপ্ত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহিমা খাতুন। বিশেষ অতিথি ও কোর্স সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান সহযোগী অধ্যাপক আরবি ও ইসলাম শিক্ষা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ খুলনা। উক্ত অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াত হামনাদ ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়ে মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়, সর্বশেষ একুশ দিনব্যাপী প্রশিক্ষণের ৫০ জন শিক্ষার্থীদের মাঝে সফলতার সনদ তুলে দেয়া হয়। এসময় খুলনা ,বাগেরহাট, মোড়লগঞ্জ, যশোর ,চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, কয়রা, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলার শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ

করেন। এবং এই প্রশিক্ষণ শেষে তারা প্রতিষ্ঠানে যেয়ে ছাত্র-ছাত্রীদের আরবি বিষয়ের উপর ক্লাসে আরবি শিখন দক্ষতা হিসেবে পাঠদান করতে পারবে বলে সকল প্রশিক্ষনার্থীরা অভিমত ব্যক্ত করেন। এবং সর্বশেষ সকলের জন্য দোয়া কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park