1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

কাঠালিয়ায় মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পঠিত

 

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মারিয়াম সমাজ কল্যাণ সংস্থা।

আজ সকাল ১১ টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে কাঠালিয়া প্রেসক্লাব এর আয়োজন করেন। স্বেচ্ছাসেবী সংগঠন মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও অর্থায়নে শতাধিক দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে দরিদ্রদের হাতে এ কম্বল তুলে দেন।

অনুষ্ঠানে মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মোসতাক আহম্মেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, মারিয়াম সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, রূপালী ব্যাংক কাঠালিয়া শাখার ব্যবস্থাপক মোঃ নাঈমুর রহমান প্রমূখ।

কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সরোয়ার হোসেন, মোঃ খাইরুল আমিন ছগির, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন, প্রচার সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ জাহিদুল ইসলাম, সদস্য মোঃ মহসিন, সাংবাদিক মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, মোঃ আহমাদুল্লাহ রবিউল, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ মাহফুজুর রহমান গাজী সহ অতিথি বৃন্দ ও উপকার ভোগীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park