1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

রূপসায় নৈহাটী বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি প্রিন্স সম্পাদক মোক্তাদির

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

 

শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ

 

খুলনার রূপসায় ঐতিহ্যবাহী নৈহাটী বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। ৭ ডিসেম্বর শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সমিতির অস্থায়ী কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোট প্রদান করেন ২১৪ জন ভোটার এবং ৭ টি পদের জন্য বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত নির্বাচন পরিচালনায় করেন, প্রধান নির্বাচন কমিশনার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আব্দুল কাদের শেখ, নির্বাচন কমিশনের সদস্য সিনিয়র সাংবাদিক তরুণ চক্রবর্তী বিষ্ণু, মোঃ আসলাম শেখ ও মোঃ বেল্লাল হোসেন।
উক্ত নির্বাচনের ফলাফল বিকাল ৫টার সময় ঘোষণা করা হয়। নির্বাচনে ১৪৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, চেয়ার মার্কা নিয়ে শাহ জামান প্রিন্স. ৭২ ভোট পেয়ে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতা মার্কা নিয়ে ইব্রাহিম হোসেন হিবু ও ৭২ ভোট পেয়ে মোমবাতি মার্কা নিয়ে মোঃ ওমর ফারুক, ১২৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল মার্কা নিয়ে মুহাঃ মুক্তাদির বিল্লাহ, ১১৬ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাতি মার্কা নিয়ে এসএম মিকাইল হোসেন, ১১৪ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন গরুর গাড়ী মার্কা নিয়ে মোঃ হাসিব মোল্লা, ১২৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক মাছ মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ওমর আলী ফকির, এছাড়া প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোঃ রনি শেখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park