1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ী পৌরসভার ২০২৬ – ২৭ অর্থবছরের  ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম  স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত (খসড়া) বাজেট ঘোষণা করা  হয়েছে।

মঙ্গলবার  (৩০ জুন) দুপুর ১২টায় ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে  অনুষ্ঠানিকভাবে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকার বাজেট ঘোষণা করেন  ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)  ছামিউল ইসলাম। এসময় পৌরসভার  নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী, পদস্থ কাউন্সিলর ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আঃ লতিফ শাহ, উপজেলা প্রাথমিক কর্মকর্তা মোহসিন আলী, সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন,  যুব উন্নয়ন কর্মকর্তা  রেজাউল করিম,  পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সহ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়, উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থা, সড়ক, ড্রেনেজ ও আলোকসজ্জাসহ বিভিন্ন খাতে প্রস্তাবিত বাজেটের দিকনির্দেশনা তুলে ধরা হয়। পাশাপাশি ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
বাজেট ঘোষণার মাধ্যমে নাগরিকবান্ধব সেবা নিশ্চিত এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park