মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত (খসড়া) বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টায় ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকার বাজেট ঘোষণা করেন ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম। এসময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী, পদস্থ কাউন্সিলর ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ লতিফ শাহ, উপজেলা প্রাথমিক কর্মকর্তা মোহসিন আলী, সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সহ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়, উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থা, সড়ক, ড্রেনেজ ও আলোকসজ্জাসহ বিভিন্ন খাতে প্রস্তাবিত বাজেটের দিকনির্দেশনা তুলে ধরা হয়। পাশাপাশি ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
বাজেট ঘোষণার মাধ্যমে নাগরিকবান্ধব সেবা নিশ্চিত এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.