1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পূর্ব মেদিনীপুরে দুষ্কৃতীদের হাতে খুন হন স্বর্ণ ব্যবসায়ী সমীর পড়িয়া , গ্রেপ্তার মূল পান্ডা গোরা সা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পঠিত

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

আজ ২৫ শে জানুয়ারী শনিবার, ২০ শে নভেম্বর ২০২৩ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার জিঁয়াদা এলাকায় সমীর পড়িয়া নামে এক স্বর্ণ ব্যবসায়ী দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন, এই ঘটনায় জড়িত গোরা সা নামে এক মূল পান্ডাকে হেঁড়িয়া থেকে গ্রেফতার করে কোলাঘাট থানার পুলিশ,দীর্ঘ এক বছর ধরে লুকিয়ে বেড়াচ্ছিল এই অভিযুক্ত।

এর আগে খুনের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছিল পুলিশ, আজ তাদের মধ্যে মুল পান্ডাকে গ্রেফতার করে তাকে আজ তমলুক জেলা আদালতে তোলা হয়।

গত ২০২৩ সালে ২০শে নভেম্বর পাঁশকুড়া জিঁয়াদা এলাকায় তার নিজস্ব সোনার দোকান থেকে রাতে কোলাঘাটে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের কবলে পড়েছিল সেই ব্যবসায়ী, তাহার কাছ থেকে টাকা সোনা ছিনতাই করার চেষ্টা করলে বাধা দেয় ব্যবসায়ী, তৎক্ষণার দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি করলে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়, তখনই দুষ্কৃতীরা তার কাছে থাকা বেশ কিছু সোনা এবং টাকা নিয়ে চম্পট দিয়েছিল।

সমীর পড়িয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে এই তদন্ত শুরু হলে , প্রথমে দুইজনকে গ্রেফতার করা হলেও একজন দীর্ঘদিন ফেরার থাকে, সেই মূল পান্ডাকে হেঁড়িয়া থেকে কোলাঘাট থানার পুলিশ গ্রেফতার করে এমনকি প্রায় কুড়িগ্রাম পরিমান সোনা উদ্ধার করে কোলাঘাট থানার পুলিশ। তাকে আজকে তমলুক জেলা আদালতে নিয়ে যাওয়া হয় এবং তোলা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park