1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

পশ্চিম মেদিনীপুরের পুলিশ লাইনে, ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করলেন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পঠিত

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , পশ্চিমবঙ্গ

 

আজ ২৬ শে জানুয়ারী রবিবার, কলকাতা সহ সারা ভারতবর্ষে যখন প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে, ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুরে পুলিশ লাইনে পালিত হচ্ছে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস । শুধু তাই নয় পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চলছে এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান।

রবিবার সকাল নয়টায় মেদিনীপুর পুলিশ লাইন মাঠে দেশের তিরঙ্গা পতাকা উত্তোলন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদরী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক বরুন মন্ডল, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা।

কুচক আওয়াজ এবং বিভিন্ন প্রদর্শনীর মধ্য দিয়ে ৭৬ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন হল, পুলিশের বিভিন্ন বিভাগের প্যারেড অনুষ্ঠিত হয়, জেলাশাসক জেলা সমস্ত মানুষকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান, সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সাধারণ মানুষের উন্নয়নের কাজ তরান্নিত হচ্ছে বলেও আশা প্রকাশ করেন,

জুলাই ঝড়-বৃষ্টি ও বন্যা বিপর্যয় মোকাবিলা প্রশাসন খুব ভালোভাবে কাজ করে চলেছে বলে জানান , জেলা পুলিশ প্রশাসনের সাথে সংবাদমাধ্যমও সুসম্পর্ক রেখে কাজে সহায়তা করছে বলে জানান জেলা শাসক, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আয়োজিত মেদিনীপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিত্যপ্রদর্শনও করেন পুলিশ লাইন মাঠে, অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালন হলো এই ৭৬ তম প্রজাতন্ত্র দিবস, সকাল থেকেই জমে উঠেছিল এই পুলিশ লাইন মাঠ দর্শকদের ভিড়ে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park