1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

সরকারের ভুলের বিচার জনগণই করবে, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক’ — শেখ হাসিনা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ভুল-ত্রুটি হতেই পারে। তবে একটি সরকারের ভালো-মন্দের চূড়ান্ত বিচার করার অধিকার জনগণের। সেই বিচার জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ভুল হতে পারে। কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু একটি সরকারের ভালো-মন্দ বিচার করার অধিকার জনগণের। সেই বিচার আমি জনগণের ওপরই ছেড়ে দিচ্ছি।”
নিজের জীবনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, একসময় তাঁর জীবনের ওপরও হুমকি তৈরি হয়েছিল। তবে সব প্রতিকূলতার মধ্যেও তিনি দেশের জনগণের প্রতি আস্থা রেখেছেন।
আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে তিনি জানান, দলকে পুনর্গঠনের অংশ হিসেবে ইতোমধ্যে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ১২৫টি আসনে অনলাইন বৈঠক সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, দলকে আরও সুসংগঠিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমাকে দোষী সাব্যস্ত করা হয়ে থাকতে পারে এবং আমি হয়তো নির্বাচনে অংশ নিতে পারব না। কিন্তু আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে? যদি আমরা খারাপ কাজ করে থাকি, তাহলে সেই রায় জনগণই দিক।”
তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের ভোট ও মতামতের মাধ্যমেই হওয়া উচিত। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park