1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিনাজপুরের চিরিরবন্দরে বিজিবি ও পুলিশের অভিযানে কোটি টাকার ২টি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২ জন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

​ দিনাজপুরের চিরিরবন্দরে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পাচারের আগেই উদ্ধার করা হলো দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও মূল্যবান বেলে পাথরের শীলা। এই ঘটনায় দুই পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

​গত ২৬ মার্চ দিবাগত রাত সড়ে ৩ টায় দিনাজপুর বিজিবি (৪২ ব্যাটালিয়ন) এবং চিরিরবন্দর থানা পুলিশ রানীরবন্দর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে । এই অভিযানে উদ্ধার করা হয় ​৩০.৬০০ কেজি ওজনের দুটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি (উমামহেশ্বর ও বিষ্ণু)।
​পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যে ভূষিরবন্দর থেকে উদ্ধার করা হয় ১৬৪.৯০০ কেজি ওজনের একটি বিশাল বেলে পাথরের শীলা।

​আটককৃতরা হলেন:
​১. তাপস চন্দ্র রায় (৩০), গ্রাম: পশ্চিম সাঁইতারা, চিরিরবন্দর।
২. পরেশ চন্দ্র রায় (৬০), গ্রাম: নশরৎপুর (রানীরবন্দর), চিরিরবন্দর।

​কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষ পরীক্ষা করে নিশ্চিত করেছে যে, উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলো অত্যন্ত প্রাচীন ও মূল্যবান। বিজিবি সূত্রে জানা গেছে, এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা।
​বিজিবি ও পুলিশের বক্তব্য: ৪২ বিজিবি-র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী নিশ্চিত করেছেন যে, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park