মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।
দিনাজপুরের চিরিরবন্দরে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে পাচারের আগেই উদ্ধার করা হলো দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও মূল্যবান বেলে পাথরের শীলা। এই ঘটনায় দুই পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
গত ২৬ মার্চ দিবাগত রাত সড়ে ৩ টায় দিনাজপুর বিজিবি (৪২ ব্যাটালিয়ন) এবং চিরিরবন্দর থানা পুলিশ রানীরবন্দর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে । এই অভিযানে উদ্ধার করা হয় ৩০.৬০০ কেজি ওজনের দুটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি (উমামহেশ্বর ও বিষ্ণু)।
পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্যে ভূষিরবন্দর থেকে উদ্ধার করা হয় ১৬৪.৯০০ কেজি ওজনের একটি বিশাল বেলে পাথরের শীলা।
আটককৃতরা হলেন:
১. তাপস চন্দ্র রায় (৩০), গ্রাম: পশ্চিম সাঁইতারা, চিরিরবন্দর।
২. পরেশ চন্দ্র রায় (৬০), গ্রাম: নশরৎপুর (রানীরবন্দর), চিরিরবন্দর।
কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষ পরীক্ষা করে নিশ্চিত করেছে যে, উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলো অত্যন্ত প্রাচীন ও মূল্যবান। বিজিবি সূত্রে জানা গেছে, এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা।
বিজিবি ও পুলিশের বক্তব্য: ৪২ বিজিবি-র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী নিশ্চিত করেছেন যে, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।।
সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম। খুলনা অফিসঃ ৬/১ পাবলা কেশবলাল রোড, দৌলতপুর, খুলনা। মোবাইলঃ ০১৭১৩৭০৮১৯
Copyright © 2026 বাংলার চেতনা. All rights reserved.