1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

দিঘলিয়ার টিকে আছে ঐতিহ্যবাহী বাঁশশিল্প কাঁচামালের দাম বৃদ্ধিতে বিপাকে কারিগররা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি:
দিঘলিয়া উপজেলার পথের বাজারে এখনও টিকে আছে পুরনো সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বাঁশশিল্প। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন স্থানীয় কারিগররা। তাদের মধ্যে অন্যতম শুভঙ্কর দাস (৫৫) সেনহাটি ইউনিয়নের পথের বাজার ঋষি পাড়ার বাসিন্দা। শুভঙ্কর দাস এ প্রতিবেদককে জানান, বাপ-দাদার সূত্র ধরে আজও তারা এই বাঁশশিল্পকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছেন।
একই এলাকার আরেক বাসিন্দা গৌউড়শর দাসও (৬৫) দীর্ঘদিন ধরে বাঁশশিল্পের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি এ প্রতিবেদককে বলেন, এই শিল্প শুধু আমাদের জীবিকার উৎস নয়, বরং গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
এখানকার কারিগররা বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের মুরগির খাঁচা, কাঁচা আরত থেকে মালামাল বহনের ঝুড়ি, খেজুর গাছে ওঠার সময় যন্ত্রপাতি রাখার ঝুড়ি, মাছ বহনের ডুলা, পাখির খাঁচাসহ কৃষিকাজে ব্যবহৃত নানা উপকরণ তৈরি করছেন। স্থানীয়ভাবে এসব পণ্যের চাহিদা থাকলেও আগের তুলনায় ব্যবসা অনেকটা সংকুচিত হয়ে পড়েছে।
বাঁশশিল্পীরা জানান, সম্প্রতি বাঁশের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে। ফলে কম দামে পণ্য বিক্রি করার কোনো সুযোগ নেই। বাধ্য হয়ে বেশি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে, যার প্রভাব পড়ছে ক্রেতাদের উপরেও।
কারিগরদের মতে, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও আধুনিক প্লাস্টিকজাত পণ্যের সঙ্গে প্রতিযোগিতার কারণে শতবর্ষী এই বাঁশশিল্প আজ অস্তিত্ব সংকটে পড়েছে। তারা সরকারি সহায়তা, সহজ শর্তে কাঁচামাল প্রাপ্তি এবং এই ঐতিহ্যবাহী শিল্প সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে প্রাচীন এ শিল্প এবং এর সঙ্গে জড়িত মানুষের জীবিকা টিকিয়ে রাখা সম্ভব হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park