1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

তেরখাদায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ সন্দেহ ভাজন আটক 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

 

তেরখাদা প্রতিনিধি

নৌ গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে তেরখাদা উপজেলাধীন লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন (এক্স) বিএন, (পি নং-২৮৯০) এর নেতৃত্বে ১৩ জন সদস্য মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অপারেশনে প্রাথমিক ভাবে প্রধান সন্দেহভাজন মোঃ মাসুম বিল্লা (৩৬) পিতা মোঃ নূর মোহাম্মদ বিশ্বাস গ্রামঃ তেরখাদা, পোস্টঃ তেরখাদা, থানাঃ তেরখাদা, জেলাঃ খুলনা, বর্ণিত ব্যক্তিকে ৫০ শয্যা হাসপাতাল তেরখাদা এর সামনে হতে মাদক বিক্রি করা অবস্থায় আটক করা হয়। বর্ণিত ব্যক্তির তথ্য মতে *ইয়াবা ৩৬ টি,* নগদ টাকা ৩,৭৭০, মোবাইল ফোন ০১ টি, ও মাদক সেবন এর বিভিন্ন সরঞ্জামান্দি জব্দ করা হয়।

যৌথ অপারেশনে বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ(০৮ জন) ও অংশগ্রহণ করে। বর্ণিত আসামি গত ০৬ নভেম্বর হতে অদ্যাবধি জ্বর জনিত কারণে ৫০ শয্যা বিশিষ্ট তেরখাদা হাসপাতালে ভর্তি অবস্থায় মাদক বিক্রি করেছে বলে জানা যায়। পরে ধৃত আসামি ও জব্দকৃত মালামাল তেরখাদা থানায় হস্তান্তর করা হয় ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park