1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ছাত্র-ছাত্রীদের মনোগ্রাহী করবে, জঙ্গলমহলের স্কুলের শিক্ষকদের তৈরি স্বয়ংক্রিয় ঘন্টা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

আজ ১১ ই ফেব্রুয়ারী মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত জঙ্গলমহল এলাকার শালবনী ব্লকের গোদা পিয়ালশাল মহাত্মা গান্ধী স্মৃতি উচ্চ বিদ্যালয়ে চালু হলো স্বয়ংক্রিয় ঘন্টা। যা ছাত্রছাত্রীদের মনোগ্রাহী করবে । বিদ্যালয়ের শিক্ষকদের অভিনব উদ্যোগ , শিক্ষাবর্ষের শুরুতেই একটি নতুন মাধ্যমকে হাতীয়ার করে চলছে ক্লাস সিডিউল। পাশাপাশি স্কুল ছুট এরও সংখ্যা কমবে বলে আশাবাদী স্কুল শিক্ষকরা।

প্রার্থনা থেকে প্রতিটি পিরিয়ডের শেষে আপনা আপনি বেজে উঠছে এই ঘন্টা, সাথে সুমধুর কন্ঠে ক্লাস শেষ ও শুরুর নির্দেশ। শুধু তাই নয়, মিড ডে মিল আহারে যাওয়ার নির্দেশ বা প্রার্থনাতে অংশ নেওয়ার নির্দেশ সব কিছুই ঘোষিত হচ্ছে এই মাধ্যমে। এরকম একটি উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বিদ্যালয়ে দুই শিক্ষক শিবপ্রসাদ কুন্ডু ও মনিকাঞ্চন রায় মুখ্য ভূমিকা পালন করেন। এটি ছাত্র ছাত্রীদের কাছে শ্রুতি মধুর হয়ে উঠেছে।

বিদ্যালয় ছাত্র ছাত্রীরাও সেকথা জানিয়েছে, বিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয় এরকম একটি স্বয়ংক্রিয় ঘন্টার ধ্বনিতে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল প্রসাদ চক্রবর্তী বলেন, একটা নতুন ভাবনা, নতুন উদ্যোগ , ছাত্ররা এতে ভীষণ খুশি , বিদ্যালয় শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বনি চালু থাকে, মূল উদ্যোগ যাদের তাদের কথায় এটা কাউকে অপারেটরও করতে হয় না। একটা সুইচ দিলে আপনা আপনি কাজ করবে, এই সুন্দর ঘন্টার ধ্বনির এই জেলারই সবং এবং ভেমুয়া হাই স্কুলে চালু দেখে শিবপ্রসাদ বাবু যোগাযোগ করেন।

ওই স্কুলের শিক্ষক সুরজিৎ বাবুর কাছ থেকে বুঝে নিয়ে, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে মনিকাঞ্চনবাবুর তত্ত্বাবধানে চালু হয়েছে এবং একটি প্রয়াস। আগামী দিনে হয়তো এই ভাবে একের পর এক প্রতিটি স্কুলেই চালু হয়ে যাবে এই ধরনের ঘন্টা আশা করছেন অনেকেই।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park