1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১

কেশবপুরের হনুমান ক্ষুধার জ্বালায় ডুমুরিয়ায়, দেখতে মানুষের ভিড়। রিপোর্টার শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

কেশবপুরের হনুমান ক্ষুধার জ্বালায় ডুমুরিয়াতে, দেখতে মানুষের ভিড়

খাদ্যের অভাবে লোকালয়ে ছুটে বেড়াচ্ছে মুখপোড়া হনুমানটি। গত কয়েকদিন গাছে গাছে ঘুরে অবশেষে ক্ষুধার জ্বালায় নেমে এসেছে বাজার ঘাটে। শুক্রবার সকালে (৭ নভেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা নতুন রাস্তা বাজারে বিভিন্ন চা স্টল ও খাবার হোটেলে ঘুরে বেড়াতে দেখা গেছে। মুখ পোড়া হনুমানটিকে একনজর দেখার জন্য উৎসক জনতা ভিড় করছেন।
রুটি, বিস্কুট,কলা ,বাদাম, কমলা, আপেল সহ বিভিন্ন ধরনের খাবার দেয়া মাত্রই তা খাচ্ছে। শুক্রবার দিন প্রথমে তাকে টিপনা নতুন রাস্তা বাজারে চা বিক্রেতা আশুতোষ পাল হনুমান টি কলা রুটি খেতে দেয়, মুদি ব্যবসায়ী শেখ মোফাজ্জেল হোসেন, মুদি ব্যবসায়ী উজ্জ্বল পাল কে খেতে দিতে বললে সে না দিলে তার দোকানে উঠে বাদাম বের করে খাওয়া শুরু করে।
জানা গেছে ২৫ টি হনুমান গোনালী,বামুন্দিয়া, টিপনা সহ বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াতে দেখা গেছে।
এদিকে হনুমানটিকে একনজর কাছ থেকে দেখার চেষ্টা করেও দেখা মেলেনি অনেকের। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষুধার জ্বালায় বাজারে চলে আসে। যাদের কাছে নিরাপদ মনে করছে তাদের খাবার খাচ্ছে এবং কাছে যাচ্ছে। কেউ কেউ ওই সময়ে তাকে আদর করলে হনুমানও তাকে মাথা থেকে উকুন তুলে দিচ্ছে। এসময় হিন্দু সম্প্রদায়ের অনেকে হনুমানটিকে নেড়ে চেড়ে আদর করে দেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park