
এন আই নবীন,
খুলনা মহানগর আরংঘাটা থানাধীন টিটিসি এলাকায় (কুয়েটের আইটি গেটের সামনে) স্থানীয় যোগীপোল ইউপি মেম্বার এবং বিএনপি নেতা (যোগিপোল ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক) মোঃ মামুন শেখকে তার অফিস কক্ষে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে মেম্বার মামুন শেখ সহ ২ জন গুলিবিদ্ধ হন এবং আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে স্থানীয় কুয়েট সংলগ্ন হাসপাতলে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।।