
মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার
দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে বর্ণাঢ্য র্রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গত ১ নভেম্বর শনিবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় কাঞ্চন ১ এ আলোচনা সভায় জেলা সমবায় অফিসার মোঃ আব্দুস সবুর এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম,
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন ।পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, সমবায় আন্দোলন সমাজের ভিত্তিকে আরও মজবুত করে। আপনারা পুলিশকে সহায়তা করছেন বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে, যা সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ভিত্তিক উদ্যোগ শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং বেকারত্ব দূরীকরণ ও যুবসমাজকে কর্মসংস্থানে সম্পৃক্ত করার এক সফল উপায়। এসব ইতিবাচক কর্মকাণ্ড সমাজে অপরাধ প্রবণতা হ্রাসে কার্যকর অবদান রাখছে।।