1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মঠবাড়িয়ায় মাদ্রাসার ছাত্রদের দিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

 

মঠবাড়িয়া প্রতিনিধি  :

পিরোজপুরের মঠবাড়িয়ায় টিকিকাটা নূরিয়া কামিল মাদ্রাসার ছাত্রদের দিয়ে বসত ঘর ভাংচুর করে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এঘটনায় অভিভাবক ও সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টির সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী পরিবারগুলোর অর্ধশত নারীপুরুষ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন মাসুম মৃধা, হিরু মৃধা, আঃ আজিজ মৃধা, হাওয়া বেগম, শহিদুল ইসলাম প্রমূখ। বক্তরা বলেন আমাদের পূর্ব পুরুষরা টিকিকাটা নূরিয়া কামিল মাদ্রাসায় জমি দিয়ে প্রতিষ্ঠিত করেন। কিন্তু উক্ত মাদ্রাসার মধ্যে কর্তৃপক্ষরা কিছু অংশ জমি অবৈধভাবে দখল করে আছেন।  ভুক্তভোগীরা জানান, তাদের  দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের দাবী করে আসছে এবং  মাদ্রাসার অধ্যক্ষ সহ কতিপয় লোকজন বিভিন্ন সময়ে হামলা চালায়। তারই ধারাবাহিকতায় গত সোমবার  সকালে মাদ্রাসার ছাত্রদের দিয়ে তাদের  জমিতে থাকা গাছপালা কর্তনসহ ঘরে হামলা চালায়। এমনকি তাদের ঘরে থাকা পানির মটরসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।  অভিযোগ সম্পর্কে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর বলেন, ওই জমি ১০০ বছর ধরে মাদ্রাসার দখলে ছিলো। সম্প্রতি ওই জমি অভিযোগকারীরা দখল করে নেয়। মাদ্রাসার জমি ছাত্ররা পুনরায় দখলে নেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের বলেন, জমি নিয়ে বিরোধ থাকলে সেটা আইনগত ভাবে সমাধান করা যেতো৷ ছাত্রদের দিয়ে জমি দখল করা বিধিসম্মত হয়নি৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাউয়ূম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি৷ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park