1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৫২তম গ্রীষ্মকালীন শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার,বাংলার চেতনা নিউজ দিনাজপুর।

দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৫২ তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

গত ২৪ সেপ্টেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৪ টায় সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসাহাক আলী।

প্রথমেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুর হাসান, ফুলবাড়ি উপজেলা প্রধান সমন্বয়কারী (এনসিপি) মোঃ ইমরান চৌধুরী নিশাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার এ কে এম মহিবুল ইসলাম এবং সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।

বিভিন্ন খেলায় যেমন ফুটবল, হাডুডু ও কাবাডিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক। এ সময় অনুষ্ঠানে এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, “খেলাধুলা কেবল শরীরচর্চার মাধ্যম নয়, বরং এটি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও প্রফুল্লতার অন্যতম উপাদান। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা উৎসাহ ও আত্মবিশ্বাস অর্জন করে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park