1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফোরাম ফর বিজনেস সোশ্যাল এন্ড কালচার (FBSC) এর বাৎসরিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা (ভারত)

আজ ৮ ই ডিসেম্বর রবিবার, ঠিক সকাল দশটায়, মূর্খরোচক গার্ডেন, দক্ষিণ গোবিন্দপুর, কলকাতায় ,শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে, ফোরাম ফর বিজনেস সোশ্যাল এন্ড কালচার(FBSC) এর বাৎসরিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি, ব্রম্ভ কুমারী ও অস্মিতা পোদ্দার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডি সি পি বিধান নগর, আই পি এস অনিশ সরকার, জর্জ টেলিগ্রাফের ডিরেক্টর সুব্রত দত্ত, সেনকো গোল্ডের চেয়ারম্যান শুভঙ্কর সেন, এফ বি এস সি ভাইস প্রেসিডেন্ট বৈশালী ডালমিয়া, প্রেসিডেন্ট সি ডাব্লু বি টি এর সুশীল পোদ্দার, এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সদস্যবৃন্দ এবং ভূতের রাজা দিল বরের ডিরেক্টর রাজীব পাল। এছাড়া পায়েল ব্যানার্জি ও সন্দীপ ভট্টাচার্য যাদের নিরলস পরিশ্রমে এই অনুষ্ঠান মনোময় হয়ে উঠেছে।

অনুষ্ঠানে বিভিন্ন সদস্য ও কর্ণধারেরা জানালেন, আমাদের সংস্থার বয়স ২ বছর হলেও, প্রায় ২০০ এরও বেশি সদস্যকে যুক্ত করতে পেরেছি এই সংস্থায়, তাহার মধ্যে কম সময়ে আজকে প্রায় একশোরও বেশি সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ও পার্টি সিপেট করেছেন এবং এই অনুষ্ঠানটি সকলের যৌথ প্রচেষ্টায় শুরু হয়েছে, এই অনুষ্ঠানে রয়েছে প্যানেল ডিসকাশন, টকশো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাকসেস স্টোরীজ, এবং রয়েছে বেশ কিছু স্টল, যেখানে তাহাদের দ্রব্য সামগ্রী তুলে ধরেছেন, এছাড়াও ভাইস প্রেসিডেন্ট বৈশালী ডালমিয়ার প্রচেষ্টায় দুইজন মহিলাকে সম্মান জানালেন মাইক্রোওয়েভ ও সেলাই মেশিন দিয়ে, সামনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করলেন।

যে সকল অতিথি আজকের মঞ্চে উপস্থিত ছিলেন সকলকে ব্যাচ, উত্তরীয় পরিয়ে, তাহাদের হাতে একটি করে স্মারক, একটি করে গাছ এবং একটি করে সার্টিফিকেট তুলে দেন। স্মারক ও সার্টিফিকেট পেয়ে তারা গর্বিত, তাহারা জানালেন এফ বি এস সি এর এই প্রচেষ্টা আরো এগিয়ে যাক, সকলকে একসাথে নিয়ে চলার পথ তৈরি করুক। অসহায়দের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিক।

এফ,বি এস সি , সারা বছর বিভিন্ন কর্মে যুক্ত থাকেন, ব্যবসায়ীদের পাশে থাকেন, বিভিন্নভাবে ব্যবসায়ীদের কে আলোর পথ দেখানোর চেষ্টা করেন, ডিজিটাল যুগে ও মোবাইলের যুগে, বাঙালী ও অবাঙালী যেই ব্যবসা করুক, তাদের ব্যবসাকে সুদৃঢ় করতে ও এগিয়ে নিয়ে যেতে এফ বি এস সি পাশে আছে। এবং যারা বিজনেসের সফল হয়েছেন তারাও আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে দর্শকদের সামনে তুলে ধরলেন, কিভাবে বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তার পদ্ধতি কি কি অবলম্বন করা দরকার,
তার সাথে সাথে এফ বিএস সি র উদ্যোক্তারা জানালেন ,আমরা এই দুই বছরের মধ্যে যে সাড়া পেয়েছি, আমাদেরকে সকল ব্যবসায়ী যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাহার জন্য কৃতজ্ঞ। আগামী দিনে আমরা চেষ্টা করব আরও ব্যবসায়ীদেরকে যুক্ত করার ও সদস্য সংখ্যা বাড়ানোর।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park