1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

র‍্যাব-৬ কর্তৃক সনাতন ধর্মীয় উৎসব উপলক্ষ্যে ৮ জেলায় বিশেষ নিরাপত্তা জোরদার

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, বাংলার চেতনা নিউজ।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব-৬। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপন উপলক্ষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৬ এর দায়িত্বপূর্ণ

এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষে বিশেষ চেকপোষ্ট ও রোবাষ্ট পেট্রোলিং পরিচালনা সহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনের লক্ষ্যে র‌্যাব-৬ এর আওতাধীন ৮ টি জেলায় পূজামন্ডপ, মন্দির ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অদ্য ২৩ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে খুলনায় অবস্থিত আর্য্য ধর্মসভা মন্দির, শীতলা বাড়ি মন্দির, দোলখোলা এবং শিববাড়ি কালী মন্দির, র‌্যাব-৬ এর অধিনায়ক পরির্দশন করেন। পূজামন্ডপ কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ টহল চালানো হচ্ছে। শহর ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট, যেখানে সন্দেহ ভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মন্ডপ এলাকায় সাদা পোশাকের গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়েছে।

দুর্গাপূজার সময় যাতে কেউ নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে। পূজা উদযাপনকে ঘিরে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসন ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব।পূজাকে ঘিরে কোনো সন্দেহজনক ব্যক্তি বা উশৃঙ্খল কার্যকলাপ পরিলক্ষিত হলে তাৎক্ষণিক ভাবে নিকটস্থ র‌্যাব এর সঙ্গে যোগাযোগ করার জন্য র‌্যাব-৬ স্থানীয়দের প্রতি আহ্বান করছে। খুলনার দূর্গা পূজা উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময়ভাবে উদযাপন করার লক্ষ্যে র‌্যাব সর্বদাই সচেষ্ট থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park