1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে ৬৬ লক্ষ টাকার চেক প্রদান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক 

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের অনুকূলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ৬৬ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

নিহত-আহতদের পরিবারকে আর্থিক সহায়তার অংশ হিসেবে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা ও খুলনায় পৃথক অনুষ্ঠানে মোট ১৪টি পরিবারের মাঝে এই চেক হস্তান্তর করা হয়।


সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬টি পরিবার এবং বিকাল ৩টায় খুলনা বিআরটিএর কনফারেন্স রুমে আরও ৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

তিনি বলেন “সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বা আহত পরিবারের দুঃখ-কষ্ট কোনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে রাষ্ট্রের পক্ষ থেকে এই সহায়তা তাদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরতে সামান্য হলেও অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি।

”তিনি৷ আরো বলেন স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে এ ধরনের আর্থিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএর সহকারী পরিচালক ওসমান সরোয়ার আলম সহ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park