1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

বাংলাদেশ সফর করলেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

নিউজ ডেস্ক, বাংলার চেতনা নিউজ।

ঢাকা ১৪ সেপ্টেম্বর ২০২৫ঃ বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি (Major General Ibrahim Hilmy) আজ রবিবার (১৪-০৯-২০২৫) নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে তিনি নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। তিনি গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

সাক্ষাৎকালে তিনি নৌবাহিনী প্রধানের সাথে পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই দেশের মধ্যকার পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপ সশস্ত্র বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলকে নৌবাহিনীর অপারেশনাল কর্মকাণ্ডের উপর ব্রিফিং প্রদান করা হয়। এ সময় মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধিদল, মালদ্বীপ হাই কমিশনের কর্মকর্তাগণ, নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ সফরকালে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান সেনা ও বিমান বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলটি ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি, বাংলাদেশ অর্ডন্যা›স ফ্যাক্টরি ও চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শন করবেন। এছাড়াও চট্টগ্রাম সফরকালে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, চেয়ারম্যান চট্টগ্রাম পোর্ট অথরিটি- এর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। উলে­¬খ্য, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রতিনিধি দলটি ৩ দিনের সফর শেষে আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫ ঢাকা ত্যাগ করবে বলে আশা করা যায়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park