1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

দিনাজপুর জেলা প্রশাসকের উদ্যোগে ঐতিহাসিক রামসাগরের জলমহালে মৎস্য অবমুক্ত ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন,বাংলাদেশের দীর্ঘতম দিঘী রামসাগর। পর্যটন বিকাশ সুস্থ বিনোদনের জন্য অনেক সৌখিন মানুষ আছে যারা বরশি দিয়ে মাছ ধরতে আগ্রহী তাদের দৃষ্টি আকর্ষণ করছি। দিনাজপুরকে সকল মানুষই চিনে, তবে আমরা রামসাগরের মাধ্যমে আরেকটু ভালোভাবে চেনাতে চাই। সে বিষয়টিকে লক্ষ্য রেখে আমরা কয়েক ধাপে রামসাগরে ১৩০ মন বিভিন্ন প্রজাতির মাছ রেখেছি। এরমধ্যে রুই, কাতলা, সিলভার কার্প, বিগহেড, কালিবাউস ইত্যাদি ।

১সেপ্টেম্বর(সোমবার)দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুরের ঐতিহাসিক রামসাগরের জলমহালে মৎস্য অবমুক্ত করণ উপলক্ষ্যে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি (ডিসি) উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ জানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর ই আলম সিদ্দিকী, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন ,এনডিসি অভ্র জ্যোতি বড়াল, দিনাজপুর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান সরকার, জেলা প্রশাসনের সহকারি কমিশনার বৃন্দ, জেলা মৎস্য অধিদপ্তরের খামার ব্যবস্থাপক ( মৎস্য উৎপাদন) মোঃ খায়রুল আলম, প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park