1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৪শে আগস্ট উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস। সার্বিক সঞ্চালনা করেন মেরিন ফিসারিন অফিসার বিদ্যুৎ কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা প্রকৌশলী প্রধান আবু তারেক সাইফুল কামাল।মুনায়েম খান যুব উন্নয়ন কর্মকর্তা। অনুষ্ঠানে

এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার সকল দপ্তরের প্রধান গন, উপজেলার বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষি গন, শিক্ষক,ছাএ-ছাএী, ও সাংবাদিক বৃন্দ।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ (১৮-২৪ আগস্ট) উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় এ অনুষ্ঠানে। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও টেকসই চাষাবাদ নিশ্চিত করতে জাতীয় মৎস্য সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়। পাশাপাশি সফল মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।অনুষ্ঠানের আয়োজক ছিলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটি, দিঘলিয়া, খুলনা।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park