1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে বিমান বাহিনী প্রধান এর বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

ময়না আক্তার স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ ডেস্ক।

অদ্য ২২ জুলাই ২০২৫, মর্মান্তিক বিমান দূর্ঘটনায় আহতদের চিকিৎসা ব্যবস্থা এবং তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে সম্মানিত বিমান বাহিনী প্রধান বার্ন ইনস্টিটিউট ও সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন। তিনি আহত শিক্ষার্থী ছাড়াও বিমান বিধ্বস্ত ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে যেসকল সামরিক, বেসামরিক ও স্বেচ্ছাসেবী সদস্যগণ আহত হয়েছেন, তাদের চিকিৎসা ব্যবস্থাপনাও পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে তিনি উল্লেখ করেন, সরকার আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরণের সহায়তা দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সরকারের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীও হতাহত পরিবারের পাশে সর্বাত্মক ভাবে নিয়োজিত থাকবে। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা নিরলসভাবে উদ্ধার, চিকিৎসা সহায়তা ও পরবর্তী সমন্বয় কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। এছাড়া আহতদের দ্রুত ও মানসম্পন্ন সুচিকিৎসা নিশ্চিত করতে বিমান বাহিনী একটি জরুরি সমন্বয় সেল চালু করেছে, যা ২৪ ঘন্টা আহতদের রক্তদান করাসহ প্রয়োজনীয় অন্যান্য যেকোন ধরণের সহায়তা প্রদান সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ বিমান বাহিনী বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আহত ও নিহতদের পরিবারের এই শোকাবহ সময়ে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park