1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২১৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম , স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমাবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাসানুল বান্নার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “যার বাংলা ভাবান্তর, ন্যায়্য ও সন্তাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন”।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরুষ্কার তুলে দেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ মশিউর রহমান, ফুলবাড়ী উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মানিক মন্ডল, খয়েরবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম, মৎস কর্মকর্তা রাশেদা আক্তার।

আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের ক্যাটাগরি অনুযায়ী ভালো কাজ করার জন্য ০৬ জনকে পুরুষ্কার তুলে দেন। এ সময় ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী মাঠ পর্যায়ের উপ সহকারী, পরিদর্শিকা, পরিদর্শক সহ সকলে উপস্থিত ছিলেন। এছাড়ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সঞ্চালনায় ছিলেন, মোঃ আতিকুর রহমান পরিবার পরিকল্পনা পরিদর্শক।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park