1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

-ঃ নিউজ ডেস্ক ঃ-

 

চট্টগ্রাম, ০৯ জুলাই ২০২৫: জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নৌ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (০৯-০৭-২০২৫) বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি এনসিটি-২ জেটি এলাকায় কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম, এপ্রেইস পয়েন্টে কন্টেইনার এক্সামিন কার্যক্রম এবং সিটিএমএস ভবনে টার্মিনাল অপারেশন সিস্টেম কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি এনসিটিতে কর্মরত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এর কর্মকর্তা ও সদস্যদের এবং বন্দরের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে বন্দরের কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং এমডি চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডসহ অন্যান্য সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উলে­খ্য, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত সোমবার ৭ জুলাই ২০২৫ চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এর কাছে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব প্রদান করে। চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এনসিটির দায়িত্ব গ্রহণের ফলে বন্দরের কর্মকান্ডে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে বন্দরের কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশা ব্যাক্ত করেন নৌবাহিনী প্রধান। সঠিকভাবে বন্দর পরিচালনার মাধ্যমে দ্রুত পণ্য ওঠানামা ও পরিবহন নিশ্চিত করা হলে দেশের আমদানি-রপ্তানি প্রক্রিয়া গতিশীল হবে যা দেশের অর্থনীতিতে সরাসরি ভুমিকা রাখবে। এছাড়াও, দক্ষ ব্যবস্থাপনার বন্দরের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধি পেলে তা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করবে, যা জাতীয় অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সকলে আশা ব্যক্ত করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park