1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বেনাপোলে বিজিবির অভিযানে জাল টাকা সহ যুবক আটক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৮২ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন

 

যশোরের বেনাপোলে জাল টাকাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২১ জুন ২০২৫) সকাল ১০টা ২০ মিনিটের দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর আওতাধীন আমড়াখালি চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার মোঃ শফিকুল ইসলাম-এর নেতৃত্বাধীন বিজিবির একটি টহলদল। তারা চেকপোস্টের পাকা রাস্তার উপর সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশি করে ১ হাজার টাকার ৯২০টি জাল নোটসহ এক যুবককে আটক করে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ খালিদ হোসেন (১৭), পিতাঃ মোঃ ইসাহাক আলী, গ্রামঃ ভবারবেড়, পোস্টঃ বেনাপোল, থানা ও পৌর এলাকা: বেনাপোল পোর্ট, উপজেলা: শার্শা, জেলা: যশোর।বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত জাল টাকার মূল্য ৯ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় আটককৃত যুবক ও জাল টাকাগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park