1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

কিংবদন্তী শিল্পী ও সুরকার সলিল চৌধুরীর জন্মশত বর্ষে, বর্ণাঢ্য সলিল শোভাযাত্রা।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কোলকাতা (ভারত)

আজ ২৪শে নভেম্বর রবিবার, ঠিক দুপুর আড়াইটায়, সলিল চৌধুরী জন্মশত বর্ষ উদযাপন কমিটির , একটি নিউ টাউন কালচারাল ডায়লগ এর উদ্যোগে, কিংবদন্তি শিল্পী ও সুরকার সলিল চৌধুরীর জন্মশত বর্ষ উপলক্ষে এক বর্ণাঢ্য সলিল চৌধুরী শোভাযাত্রা করলেন, যাদবপুরের সুকান্ত সেতু থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চ পর্যন্ত, এবং সেই মঞ্চে প্রদীপ প্রজ্জলন ও সমবেত কন্ঠে গান গেয়ে শুভ সূচনা করলেন।
গানে কবিতায় নৃত্যে ভরিয়ে তুললেন বিভিন্ন শিল্পীরা।

শুভ উদ্বোধন করলেন অধ্যাপক পবিত্র সরকার ও অন্তরা চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ক্যালকাটা কোয়ারের কল্যাণ সেন বরাট, উদ্যোক্তা কঙ্কন ভট্টাচার্য, পরিচালনায় রজত বন্দ্যোপাধ্যায় ও বিজয় লক্ষী বর্মন সহ বহু বিশিষ্ট অতিথিরা।

শুভ সূচনার পর অতিথিদের বরণ করে নেন, এবং বিভিন্ন আঙ্গিকে শিল্পীরা ভরিয়ে তুললেন গানে কবিতায় ও নৃত্যে, প্রায় কয়েক হাজার শিল্পী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন দর্শকের আসনে এমনকি সংগীত প্রেমীরা।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, ক্যালকাটা কয়ার, রক্ত করবী ব্যালে ট্রুপ, সিঞ্জন, এবং ৫০ জন শিল্পীর স্বরে সলিল কবিতা ও আবৃতি।

শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন, অন্তরা চৌধুরী, রূপঙ্কর, শুভমিতা, সৌমিক দাস, সপ্তকের সানাই দাস সহ বহু বিশিষ্ট শিল্পীরা।

কিংবদন্তির শিল্পী ও সুরকার সলিল চৌধুরীর গান প্রতিটি মানুষের কন্ঠে আজও বাজে, দেখতে দেখতে ১০০ তম বর্ষে পদার্পণ করল, কিন্তু শিল্পীকে কেউ বলে না, আজ তা প্রমাণ করে দিল বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। তিনি আজও প্রতিটি শিল্পীর মনে প্রানে গেঁথে রয়েছে, তাই বন্যাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে প্রত্যেকে একই সুরে তার গানগুলি করতে থাকলেন।

সলিল চৌধুরীর বেশ কয়েকটি উল্লেখযোগ্য গান,….. আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, যদি কিছু আমারে শুধাও, আমি ঝড়ের কাছে রেখে গেলাম, ওগো আর কিছু তো নয়, না মনো লাগে না, ও ঝর ঝর ঝর্না, বুঝবে না কেউ বুঝবে না, কেন যে কাঁদাও বারে বারে, আমি চলতে চলতে থেমে গেছি, ভুলনা প্রথম সেই দিন, পা মা গারে সা, এইরকম বহুগান আজও বিভিন্ন শিল্পীর কন্ঠে বেজে ওঠে, আকাশে বাতাসে আন্দোলিত হয়, তাই আজ সকলেই কিংবদন্তি শিল্পীকে গানে কবিতার মধ্য দিয়ে শ্রদ্ধা জানালেন। তাই আজ বন্যাঢ্য শোভাযাত্রায় কয়েকশো সংগীত প্রেমী, কবি , নাট্যকার, নৃত্যশিল্পী পায়ে পা মিলিয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park