1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

র‌্যাব-৬ কর্তৃক যশোর শার্শা হতে ৪৯৫৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরো প্রধান।

র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও বিবিধ প্রতারক চক্র গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল ২ জুন ২০২৫ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন নাভারন বাজার, সাতক্ষীরা মোড়ের মজিদ মার্কেট এর নবাব বিরিয়ানী হাউজের সামনে মহাসড়কে

প্রাইভেটকার তল্লাশীকালে ০৩ জন মাদক ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন (৩৫), পিতা- জয়নাল আবেদীন, সাং- ওসমানের বাড়ী, শিমরাইল, ওয়ার্ড নং-১৪, পোষ্ট- সারুলিয়া, আলী নেওয়াজ ভুইয়া (২৯), পিতা- মোঃ ইসমাইল মিঞা, সাং- নবাব সলিমুল্লাহ রোড ৩য় অংশ, উভয় থানা- নারায়নগঞ্জ সদর, জেলা- নারায়নগঞ্জ এবং মোঃ ফারুক হোসেন (৪৮), পিতা- মৃত জোবেদ আলী মোল্লাহ, সাং- ধলদাহ, থানা- শার্শা, জেলা- যশোরদেরকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত

সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ১ নং আসামি মোঃ আমজাদ হোসেন ও ২ নং আসামি আলী নেওয়াজ ভুইয়াদ্বয়ের দেখানো মতে এবং তাদের নিজ হাতে প্রাইভেটকারের মধ্য হতে ৪৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেওয়ায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত প্রাইভেটকার এবং গ্রেফতারকৃত আসামিদেরকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করতঃ

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। র‌্যাব-৬-এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) মুহাম্মদ শাহাদত হোসেন বলেন,আমাদের এই চৌকস বাহিনী জনগণের জানমালের নিরাপত্তা সহ অস্ত্র,মাদক ও যুবসমাজ ধ্বংসের মতো সকল অন্যায়ের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যহৃত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park