1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ীতে ছিনতাইয়কারীর ছুরির আঘাতে চালক নিহত;গাড়িসহ ঘাতক ছিনতাইকারী আটক ১ “বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হয় যে মসজিদ থেকে”

ফুলবাড়ীতে পরিবারের সঙ্গে ঈদ করতে এসে জাপান প্রবাসী সড়ক দুর্ঘটনায় নিহত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩৩২ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে পরিবারের সাথে ঈদ করতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মঞ্জু আলম (৬০) নামে এক জাপান প্রবাসীর মৃত্যু হয়েছে। আনন্দ বিষাদে পরিণত হলো ওই পরিবারের।
নিহত জাপান প্রবাসী মঞ্জু আলম, ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।
শনিবার (৩১ মে) রাত ৮টার দিকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মহেশপুর গোলচত্তর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় মোটরসাইকেল চালক অভি (২২) আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিয়ার রহমান ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মঞ্জু আলম, সপ্তাহ খানেক আগে জাপান থেকে পরিবারের সাথে ঈদ করতে দেশে আসেন। সম্প্রতি বাড়ির নির্মাণ কাজের জন্য টাইলস কিনতে মোটরসাইকেল যোগে স্থানীয় এক প্রতিবেশী যুবকের সাথে পার্শ্ববর্তী সৈয়দপুর উপজেলায় যান। কাজ শেষে সৈয়দপুর থেকে বাড়ি ফেরার পথে পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বড়পুকুরিয়া কয়লাখনি সংলগ্ন মহেশপুর গোলচত্তর এলাকায় পোঁছালে একই দিক থেকে আসা একটি ট্যাঙ্কলরী (তেলবাহী ট্রাক) ধাক্কা দিলে মোটর সাইকেলের চালক অভি ও আরোহী মঞ্জু আলম ছিটকে পড়ে যান সড়কে। এসময় বাইকের চালক অভি সড়কের বাম পাশে পড়ে গেলে সামান্য আঘাত পায়। অন্যদিকে ডানপাশে ছিটকে পড়ে ট্রাকের চাপায় প্রবাসী মঞ্জু আলম ঘটনাস্থলেই নিহত হয়। এসময় ঘাতক ট্যাঙ্কলরীটি দ্রুতগতিতে পালিয়ে যায়। এদিকে ওই প্রবাসীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা।
বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) পুলিশ পরিদর্শক মতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্যাঙ্কলরীটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park