1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নবাবগঞ্জ থানা কে দালাল মুক্ত ও মাদক,সন্ত্রাস মুক্ত ঘোষণা করলেন – পুলিশ সুপার মারুফাত হোসেন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের নবাবগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত।জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গত শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২ টায় থানা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন।নবাবগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন২ নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তরিকুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য মোঃ আতিকুর রহমান রাজা ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম ও উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মোঃ সেলিম রেজা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ আরো অনেকে।এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।

প্রধান অতিথি দিনাজপুর জেলা পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন তার বক্তব্য বলেন, নবাবগঞ্জ থানা কে দালালমুক্ত ও তদবির বানিজ্য মুক্ত ঘোষণা করা হলো দেশ পরিবর্তন হয়েছে। পিছনের দিকে তাকানোর সুযোগ নেই। আপনারা সহযোগিতা চাইবেন,আমরা আপনাদের পাশে থাকবো। নবাবগঞ্জ উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে সকলের সহযোগিতা চাই। তিনি আরও বলেন, নবাবগঞ্জ থানাকে মডেল থানা তৈরির প্রচেষ্টায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park