1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরে পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৮টি অবৈধ ইটভাটায় ৪৮ লক্ষ টাকা জরিমানা ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুর জেলার পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে
চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
আজ ৯ এপ্রিল (বুধবার) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের যৌথ মোবাইল কোড পরিচালনা করেন।পরিবেশগত ছাড়পত্রবিহীনভাবে ইটভাটা পরিচালনা করায় ০৮(আট) টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিটি ইটভাটাকে ৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা করে সর্বমোট ৪৮,০০,০০০/-( আট চল্লিশ লক্ষ) টাকা জরিমানা ধার্য করেছেন,, এবং দুটি ইটভাটার আগুন নিভিয়ে ও কিলন ভেঙ্গে দিয়ে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়। এছাড়াও আরো ০২ দুটি বন্ধ ইটভাটার বিদ্যুতের লাইন বিচ্ছন্ন করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল-মামুন, পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর এর পরিদর্শক প্রভাতি রানী, পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা সহকারী পরিচালক মো: মলিন মিয়াসহ RAB-13, জেলা পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এর সদস্যবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অভিযানকৃত ইটভাটাগুলো হচ্ছে:-
১। এস.আর.বি ব্রিকস, সদর,দিনাজপুর;
২। এ.বি. ব্রিকস,বসন্তপুর,চিরিরবন্দর, দিনাজপুর;
৩। আর.এস ব্রিকস, কারেন্টের হাট, চিরিরবন্দর, দিনাজপুর;
৪। নিউ আর.এস ব্রিকস,ঘুঘুরাতলী, চিরিরবন্দর, দিনাজপুর ;
৫। এস.কে ব্রিকস, মাস্টারপাড়া, চিরিরবন্দর, দিনাজপুর; ৬।এস এইচ বি ব্রিকস, মেলারডাঙ্গা, পাবর্তীপুর, দিনাজপুর;
৭।এস আর বি-২, রঘুনাথপুর, পার্বতীপুর, দিনাজপুর;
৮। এম.এস.বি ব্রিকস, ডাঙ্গারপাড়া, পার্বতীপুর, দিনাজপুর। বায়ুদূষণ নিয়ন্ত্রণে এরকম অভিযান অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park