1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি ‘র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার দিনাজপুর।

দিনাজপুরের ফুলবাড়ীতে মহানবীকে কটুক্তি করায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় । গতকাল দিনাজপুর জেলার সদর উপজেলার বনতাড়া গ্রামের কমল দাসের ছেলে সবুজ দাশ কর্তৃক সোশ্যাল মিডিয়া ফৈসবুকে মহানবী(সাঃ)কে নিয়ে কটুক্তি ও বিরূপ মন্তব্য করায় তাঁকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ফুলবাড়ীর তৌহিদী জনতা।৪ এপ্রিল (শুক্রবার) জুমার নামাজের পর ফুলবাড়ী নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে আবারও নিমতলা মোড়ে এসে সময়িত হয়। আল আমিন বিন আমজাদের সঞ্চালনায়
প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাতুল্লা,ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব,নবীন আলেম মাওলানা জাকির হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন সবুজ দাস কে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।মহানবীকে নিয়ে কটুক্তিকারীকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park